দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ: দুই ক্যামেরাপারসন আহত

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২১, ১৪:১৬আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১৫:৩৯

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এনটিভির ক্যামেরাপারসন মাসুদ রানা গুরুতর আহত হয়েছেন। আরও আহত হয়েছেন ৭১ টিভির ক্যামেরাপারসন নুরুজ্জামান। এসময় এনটিভির ক্যামেরা ভাঙচুর করা হয়।

গুরুতর আহত মাসুদ রানাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বেলা আড়াইটার সময় মাসুদ রানাকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়। একই ঘটনায় আহত ৭১ টিভির ক্যামেরাপারসন নুরুজ্জামানকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে শেখ লেবু কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম হবি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) সৈয়দ রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। এসময় সাংবাদিকরা সংঘর্ষের চিত্র ধারণ করতে গেলে সংঘর্ষে লিপ্ত কর্মী-সমর্থকরা সাংবাদিকদের ওপরও হামলা করে। তারা এনটিভির ক্যামেরাপারসন  মাসুদ রানাকে পিটিয়ে আহত করে। আহত হন ৭১ টিভির ক্যামেরাপারসন নুরুজ্জামানও। সংঘর্ষের ঘটনায় কেন্দ্রের আশপাশে থমথমে ভাব বিরাজ করছে।

 

/এফএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি