উলিপুর পৌরসভার নতুন মেয়র নৌকার মিঠু

কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২১, ২০:৪২আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২০:৪৮

কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুন সরকার মিঠু নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। প্রথমবার মনোনয়ন পাওয়া এই প্রার্থী নৌকা প্রতীকে পেয়েছেন  ১৫ হাজার ৫৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হায়দার আলী মিঞা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪১৩ ভোট। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, এ নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আতাউর রহমান মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ৩ হাজার ৫২৮ ভোট।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উলিপুর পৌর নির্বাচনে মেয়র পদে মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১৮টি ভোট কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৯১৫ জন। এর মধ্যে নারী ভোটার ১৯ হাজার ৩৭৬ এবং পুরুষ ভোটার ১৮ হাজার ৫৩৯ জন।

সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই নির্বাচনে শতকরা ৬৯ দশমিক ৯১ ভাগ ভোট কাস্ট হয়েছে বলে জানায় নির্বাচন অফিস।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
২০ বছর ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ
২০ বছর ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ
মৃত্যুদণ্ডের সঙ্গে প্রতিশোধের সম্পর্ক নেই, ন্যায়বিচার নিশ্চিত করতে চাই: ডা. জাহেদ
মৃত্যুদণ্ডের সঙ্গে প্রতিশোধের সম্পর্ক নেই, ন্যায়বিচার নিশ্চিত করতে চাই: ডা. জাহেদ
ঢাকায় সাফে উদ্বোধনী ম্যাচেই ভারত-পাকিস্তান, এরপর বাংলাদেশের লড়াই
ঢাকায় সাফে উদ্বোধনী ম্যাচেই ভারত-পাকিস্তান, এরপর বাংলাদেশের লড়াই
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি