ভোটের ৬ দিন আগে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

চাঁদপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২৯

ভোটের ছয় দিন আগেই চাঁদপুরের মতলবে পৌরসভা নির্বাচন বর্জন করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এনামুল হক বাদল। রিটার্নিং অফিসার ও প্রশাসনের অসহযোগিতা, সন্ত্রাসীদের হুমকি-ধমকি ও মামলা-হামলা থেকে নেতা-কর্মীদের রক্ষার কথা বলে এই ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এনামুল হক বাদল এ ঘোষণা দেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘নির্বাচন পরিবেশ বজায় রাখার জন্য ১০টি অভিযোগ নির্বাচন কমিশনের দিলেও কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি। আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। আমার দলীয় নেতাকর্মীদের হুমকি-ধমকি দিচ্ছে। আমার নির্বাচনি পোস্টার প্রকাশ্যে ছিড়ে ফেলে আগুন লাগিয়ে দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমার নির্বাচনি এলাকায় নির্বাচনের কোনও পরিবেশ নেই। রিটার্নিং অফিসার ও প্রশাসনের অসহযোগিতা, সন্ত্রাসী বাহিনীর অব্যাহত হুমকি-ধমকি, মামলা-হামলা ও আমার দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় আসন্ন পৌরসভা নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম। একই সঙ্গে একতরফা প্রহসনের এই নির্বাচন থেকে বিরত থাকার জন্য সব ভোটারকে আহ্বান জানাই।’

সংবাদ সম্মেলনে জেলা শহরে কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিক এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারী মতলব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী আওলাদ হোসেন লিটন, বিএনপি প্রার্থী এনামুল হক বাদল, জাতীয় পার্টির প্রার্থী দেওয়ান মো. আলাউদ্দিন ও ইসলামী আন্দোলনের প্রার্থী মুহা. শফিকুল ইসলাম প্রধান।

এছাড়া কাউন্সিলর পদে ভোটে আছেন ৩৬ জন,সংরক্ষিণ মহিলা কাউন্সিলর পদে আট জন।

/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের