সিংগাইরে বিএনপির মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

মানিকগঞ্জ প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ১০:০৯আপডেট : ০১ মার্চ ২০২১, ১০:০৯

সিংগাইর পৌরসভার নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম ভুঁইয়া জয়ের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনি আইন অনুসারে প্রদত্ত ভোটের ৮ শতাংশ না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়। টানা দুই বারের বিপুল ভোটে জয়ী হওয়া জয়ের জামানত বাজেয়াপ্ত হওয়ায় বেশ আলোচনা শুরু হয়েছে।

জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, তার জামানতের এই টাকা নিয়ম অনুয়ারি সরকারি কোষাগারে চলে যাবে। তিনি ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত প্রসঙ্গে বলেন, নির্বাচনি আইনে কোনও প্রার্থী যদি কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগের কম ভোট পান তাহলে জামানত বাজেয়াপ্ত  হবে। 

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সিংগাইর পৌর নির্বাচনে  মোট ভোট কাস্টিং হয়েছে ১৬ হাজার ৫৫ ভোট। আর জয় পেয়েছেন এক হাজার ৭১৯ ভোট। ন্যূনতম ভোট না পাওয়ায় জামানত  হারিয়েছেন।

নৌকা প্রতীকের প্রার্থী আবু নাঈম মোহাম্মদ বাসার পেয়েছেন ১৪ হাজার ৩২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস