গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪০

পটুয়াখালী প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, ০০:০৪আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০০:০৪

বিরোধপূর্ণ জমিতে গরুর ঘাস খাওয়ায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহত চার জনকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) বিকালে পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের দিঘর বালিয়াতলী গ্রামে এই ঘটনা ঘটে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদ ভুঁইয়া, মো. নুর আলম, মো. সবুজ, মো. নাজেম ও সোহাগকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

আহতদের সূত্রে জানা গেছে, দিঘর বালিয়াতলী গ্রামের প্রায় এক একর ৩২ শতাংশ জমি নিয়ে মোসা. রাহিমা বেগম এবং মোহাম্মদ ভুঁইয়ার দীর্ঘ আট মাস ধরে বিরোধ চলে আসছিল। ওই জমিতে সোমবার বিকালে রাহিমার নিকটাত্মীয় মো. নাসির দফাদার গরু চড়াতে গেলে মোহাম্মদ ভুঁইয়াসহ অন্যদের বাকবিতণ্ডা হয়।  এক পর্যায়ে উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

কলাপাড়া থানার ওসি বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে জড়িত বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী