আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে পানিতে পড়ে শিশুর মৃত্যু

বরগুনা প্রতিনিধি
২৬ মে ২০২১, ১৫:৩১আপডেট : ২৬ মে ২০২১, ১৮:১২

বরগুনার বেতাগীতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে পানিতে ডুবে ইমামুল (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ মে) উপজেলার সড়িষাবাড়ি ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব চলাকালে বুধবার সকালে কালিকাবাড়ি গ্রামের মো. শিপনের ছেলে ইমামুল (৭) আশ্রয়কেন্দ্র যাওয়ার পথে বেড়িবাঁধ ভেঙে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

বেতাগী উপজেলা চেয়ারম্যান বলেন, মৃতের পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
ইয়াসের এক মাস‘নদীতে না সাগরে আছি বুঝতে পারি না’
এবার কোমর পানিতে জুমার নামাজ আদায়
ইয়াসে ক্ষতিগ্রস্ত ১৫ লাখ মানুষ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম