জীবিত ব্যক্তিকে দাফনের প্রস্তুতি, হাসপাতালে ভর্তির পর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৭ জুলাই ২০২১, ১৮:৩০আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৮:৩০

বগুড়া সদরের পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পড়ে থাকা জীবিত ব্যক্তিকে মৃত ভেবে কবর খুঁড়ে দাফনের প্রস্তুতি নেয় এলাকাবাসী। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হাসপাতালে ভর্তির আধা ঘণ্টা পরই তার মৃত্যু হয়।

শুক্রবার (১৬ জুলাই) রাতে উপজেলার পালশা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম নাসির উদ্দিন মন্ডল (৪৫)। ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে তিনি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিশিন্দারা উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রহিম উদ্দিন রানা বলেন, ‘মানুষের মানবতা নেই। নাসিরকে বাঁচাতে না পেরে অনেক কষ্ট পেয়েছি।’

পুলিশ ও এলাকাবাসী জানায়, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সুখের সংসার ছিল নাসির উদ্দিনের। মাদকাসক্ত হওয়ায় সব শেষ হয়ে গেছে। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। মাদকের টাকার জন্য গত পাঁচ বছরে আড়াই বিঘা জমি ও বাড়িঘর বিক্রি করে নিঃস্ব হয়েছেন। 

এরপরও মাদক না ছাড়ায় ছয় মাস আগে ছোট মেয়েকে নিয়ে স্ত্রী বাবার বাড়ি চলে যান। এ অবস্থায় আত্মীয়-স্বজন কেউ নাসিরের খোঁজ নিতেন না। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। রাতে বিদ্যালয়ের বারান্দা, মাঠসহ বিভিন্ন খোলা জায়গায় ঘুমাতেন। মাদক সেবন করায় এলাকাবাসী তাকে পছন্দ করতেন না। ঠিকমতো খাওয়া-দাওয়া না করায় কঙ্কাল হয়ে যান।

এসআই রহিম উদ্দিন রানা বলেন, নাসির উদ্দিন তিন দিন ধরে পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের নিচে বিছানা করে থাকতেন। কেউ খাবার দেয়নি। চলাফেরা করার শক্তি না থাকায় ভিক্ষা করতে যেতে পারেননি। একপর্যায়ে শরীরের নড়াচড়া থেমে যায়। শুক্রবার রাতে এভাবে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা মৃত ভাবেন। তাকে দাফনের জন্য মসজিদ থেকে খাটিয়া আনেন। তখন ওই এলাকার এক যুবক ‘৯৯৯’ নম্বরে ফোন দিয়ে পুলিশকে মাঠে লাশ পড়ে থাকার কথা জানান। আমরা ঘটনাস্থলে গিয়ে নাসিরের চোখেমুখে পানি ছিটিয়ে দিলে নড়াচড়া শুরু করেন। তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়। আধা ঘণ্টার মধ্যে তিনি মারা যান।

এসআই রহিম উদ্দিন রানা আরও বলেন, তিন দিন ধরে মাঠে পড়েছিলেন। কেউ তাকে খাবার দেয়নি; খোঁজও নেয়নি। উল্টো মৃত ভেবে দাফনের প্রস্তুতি নিয়েছেন প্রতিবেশীরা। তাদের এমন কাজে খুবই কষ্ট পেয়েছি। নাসির উদ্দিনের লাশ তার ভগ্নিপতি সাইদুল মন্ডলের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

/এএম/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী