কাজ শেষ হলেও পাবনায় চালু হয়নি সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট

পাবনা প্রতিনিধি
১৯ জুলাই ২০২১, ১৯:০৫আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৯:০৫

করোনা চিকিৎসায় অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে পাবনা জেনারেল হাসপাতালে লিকুইড অক্সিজেন প্ল্যান্টের কাজ শেষ হয়েছে এক সপ্তাহ আগে। তবে লিকুইড অক্সিজেন সরবরাহ না করায় তা চালু করা যায়নি। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রুহুল হোসেন আজ সোমবার (১৯ জুলাই) এ কথা জানান।

রুহুল হোসেন জানান, হাসপাতালে জরুরি ভিত্তিতে মিড-ফোল্ডের মাধ্যমে হাই-ফ্লো অক্সিজেন সরবরাহ দেওয়া হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। প্রতিদিন হাসপাতালে ১০০টি ছোট সিলিন্ডার ও ২৪ থেকে ৩৬টি বড় সিলিন্ডার দিয়ে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। ঈদের ছুটিতে অক্সিজেন সরবরাহ সংকট হতে পারে।

এ ব্যাপারে পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, ‘ঈদের ছুটিতে যাতে অক্সিজেনের ঘাটতি না থাকে, সেজন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ চালু করা গেলে অক্সিজেনের কোনও ঘাটতি থাকবে না।’

অতিরিক্ত রোগীর চাপ সামলাতে পাবনা জেনারেল হাসপাতালে ৫০ শয্যা বাড়িয়ে ১৫০ শয্যার করোনা ইউনিট চালু করা হয়েছে। ১০০ শয্যার করোনা ইউনিটে ১১৯ জন রোগী ভর্তি হওয়ায় গত বুধবার থেকে ১৫০ শয্যার করোনা ইউনিট চালু করা হয়েছে। সেখানে স্বাস্থ্য বিভাগ থেকে অতিরিক্ত ডাক্তার ও নার্স নিয়োগ দেওয়া হয়েছে।

রুহুল হোসেন জানান, করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় প্রতিদিন বাড়ছে নতুন নতুন রোগী। জুলাই মাসের ১৯ দিনেই পাবনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৩২ জন রোগীর মৃত্যু হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
সবার জন্য চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেন নিশ্চিতে শক্তিশালী সুশাসন ও বিনিয়োগের আহ্বান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম