৬ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

টাঙ্গাইল প্রতিনিধি
২০ জুলাই ২০২১, ২০:৫৫আপডেট : ২০ জুলাই ২০২১, ২০:৫৫

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে যানজটের সৃষ্টি হয়। ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও সড়ক স্বাভাবিক হয়নি।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত যানবাহন, এলেঙ্গা থেকে দুই লেন ও সড়ক দুর্ঘটনার কারণে গত কয়েক দিন ধরে ভোররাত থেকে যানজটের সৃষ্টি হচ্ছে। মঙ্গলবার ভোরে যানজটের সৃষ্টি হয়। এরপর জট খুললেও দুপুর থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যানবাহন থেমে থেমে চলছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ।

ছয় ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি যান চলাচল

এদিকে, বাস, ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে বাড়ি ফিরছেন যাত্রীরা। এতে করোনা সংক্রমণ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে জানতে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত এবং বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।

/এএম/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম