ভাসানচরে শুরু হয়েছে রোহিঙ্গাদের টিকাদান কার্যক্রম

নোয়াখালী প্রতিনিধি
১৭ আগস্ট ২০২১, ১৯:২৮আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৯:২৮

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (১৬ আগস্ট) থেকে সেখানে রোহিঙ্গা ক্যাম্পে এ কর্মসূচি শুরু হয়।

প্রথম দফায় রোহিঙ্গাদের মধ্যে ৫৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী সবাইকে টিকা দেওয়া হবে। পাশাপাশি ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম ও টিকাদান কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরও টিকা দেওয়া হবে।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, ‘সোমবার (১৬ আগস্ট) প্রথম দফায় ৫৫ বছরের বেশি বয়সী ৪৩৪ জন রোহিঙ্গা এবং ১৮৫ জন বাংলাদেশিকে টিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার একটি কেন্দ্রে তিনটি বুথের মাধ্যমে টিকাদান কার্যক্রম চলে।’

ভাসানচর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন জানান, আরআরআরসি অফিসের হিসাব অনুযায়ী এখানে প্রায় ৫৬০ জন রোহিঙ্গা রয়েছেন যাদের বয়স ৫৫ বছরের বেশি।

/এমএএ/
সম্পর্কিত
ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা তিন দিন ভাসলেন সাগরে, সন্দ্বীপে আটক
ইউএনফপিএ-কে ৩২ লাখ ডলার দিচ্ছে জাপান
ভাসানচরের কাছে ৮৫০ টন পাথর নিয়ে ডু‌বে গে‌লো জাহাজ
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী