সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে ক্লিনিকে নিতেন তারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৩১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৩১

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালিয়ে সাত দালালকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (০৫ সেপ্টেম্বর) র‌্যাব-৭-এর একটি দল সাদা পোশাকে অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ তাদের জেল-জরিমানার আদেশ দেন।

আটকরা হলেন ইসতিয়াক মোহাম্মদ ফরহাদ, মো. মোমিন, ইকবাল মিয়া, বাদল দাস, মো. সালাউদ্দিন, রাসেল হোসেন ও আবু জাফর। তাদের মধ্যে ফরহাদ ও মোমিনকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ইকবাল, বাদল দাস, রাসেল ও আবু জাফরকে দুই মাস করে কারাদণ্ড এবং সালাউদ্দিনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

জানতে চাইলে অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের উপ-কোম্পানি কমান্ডার মোস্তফা জামান বাংলা ট্রিবিউনকে বলেন, হাসপাতালে একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে রোগীদের নানাভাবে হয়রানি করে আসছে। এমন অভিযোগে সকালে সাধারণ পোশাকে আমাদের একটি টিম হাসপাতালে অবস্থান করে। এ সময় তারা দেখেন দালালরা নানা প্রলোভন দেখিয়ে ওষুধ, ডায়াগনস্টিক পরীক্ষার জন্য বেসরকারি হাসপাতাল ক্লিনিকে নিয়ে যায় রোগীদের। পরে সকাল ১০টা থেকে অভিযান চালিয়ে তাদের চিহ্নিত করে আটক করা হয়। এরপর তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, সাত জনকে আটকের পর রোগী ও তাদের স্বজনরা জানিয়েছেন, প্রলোভন দেখিয়ে রোগীদের অন্য ল্যাবে নেওয়ার চেষ্টা করেছেন তারা। পরে এই ঘটনায় তাদের দুই জনকে ৪০ হাজার টাকা জরিমানা, অপর পাঁচ জনকে কারাগারে পাঠানো হয়।

/এএম/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী