মেয়াদোত্তীর্ণ-অননুমোদিত ওষুধ বিক্রি, ৬ ফার্মেসিকে দণ্ড

বরিশাল প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৭

বরিশালে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স ছাড়াই ফার্মেসি পরিচালনার দায়ে ছয়টি ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাবের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী নগরীর কাঠপট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা বলেন, ‘মেয়াদোত্তীর্ণ, চিকিৎসকের স্যাম্পল ও অননুমোদিত ওষুধ বিক্রি করায় সিকদার অ্যান্ড কোং, মেসার্স বিএমএল ড্রাগ হাউস, মুর্শেদ মেডিসিন কর্নার, মেডিসিন মার্ট ও রাজ্জাক মেডিক্যাল হলকে পাঁচ হাজার টাকা করে এবং মেসার্স মাহিয়ান সার্জিক্যালকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।’

ছয়টি ফার্মেসি থেকে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করে ফার্মেসি মালিককে সতর্ক করে দেওয়া হয়। এ সময় বিপুল পরিমাণ ওষুধ জব্দ করে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

/এমএএ/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি