গার্মেন্টসকর্মীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ৬

কুমিল্লা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৫১

কুমিল্লার বরুড়ায় গার্মেন্টসকর্মীকে অপরহণ করে ধর্ষণচেষ্টার অভিযোগে ছয় জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী গার্মেন্টসকর্মীর পরিবার ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

শনিবার বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, মামলায় অভিযুক্ত ছয় জনকে জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি আরও জানান, নোয়াদ্দা গ্রামের মোর্শেদ নামে এক যুবক গার্মেন্টেসকর্মী ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেয়। ওই তরুণী মোর্শেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। শুক্রবার সন্ধ্যার পর ভুক্তভোগী তরুণী তার কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে প্রেম প্রত্যাখ্যানের জের ধরে মোর্শেদের নেতৃত্বে কয়েকজন তাকে নোয়াদ্দা গ্রামের ফিশারির পাড়ে তুলে নিয়ে যায়। সেখানে কয়েক জন মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে তরুণীর পরিবার অভিযোগ করে। এই ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত ছয় জনকে আটক করা হলেও মূল নেতৃত্ব দানকারী মোর্শেদ পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
হাসপাতা‌লে শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেফতার
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী