এক ইউনিয়নের সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

খুলনা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২১, ১২:১৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১২:১৬

বাগেরহাটের কচুয়া উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়নে (ইউপি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সব প্রার্থী। ওই ইউপিতে চেয়ারম্যান, সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যের ১৩টি পদের সব কয়টিতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা সবাই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।

রাঢ়ীপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমা আক্তার।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাগেরহাট জেলার ৯ উপজেলার ৬৬টি ইউপিতে নির্বাচন হবে ২০ সেপ্টেম্বর। তবে ভোট হচ্ছে ৬৫টি ইউপিতে। রাঢ়ীপাড়া ইউপিতে ভোট হচ্ছে না।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দীন বলেন, ‘রাঢ়ীপাড়া ইউপিতে চেয়ারম্যান এবং সদস্য পদগুলোতে দল সমর্থিত সদস্য ছাড়া অন্য কোনও প্রার্থী অংশ গ্রহণ করেননি। সে কারণে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।’

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহমেদ জানান, যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর একক প্রার্থী থাকায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে