বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নেওয়া সিংহ-শাবক মারা গেছে

গাজীপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫১

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জন্ম নেওয়া একটি সিংহ-শাবক মারা গেছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ছয় বছর বয়সের সাদা এ সিংহটি মারা যায়।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার সিংহগুলোকে খুব একটা বিচরণ করতে দেখা যায়নি। ওইদিন বিকালে চারটি মাদী সিংহকে ওই শাবকটির চারপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। সন্ধ্যা পর্যন্ত কোনও সিংহ ছাউনিতে না ফেরায় পার্কের কর্মকর্তা-কর্মচারীরা কৌশলে মাদি সিংহদের ছাউনিতে ফিরিয়ে নিয়ে আসেন। কিন্তু একটি সিংহ শাবক না ফেরায় খোঁজ নিয়ে দেখা যায় সেটি মাটিতে পড়ে রয়েছে।

গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উকিল উদ্দিন জানান, সাফারি পার্ক কর্তৃপক্ষের খবরে সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সিংহটি শাবকটিকে মৃত হিসেবে শনাক্ত করা হয়েছে। পুরুষ এ সিংহ-শাবকটি এ পার্কেই শঙ্করায়ণের মাধ্যমে জন্ম নিয়েছিল। অস্ত্রোপাচারের পর দেখা গেছে সিংহটির লিভার, কিডনি স্বাভাবিক ছিল। দেহের বাইরেও কোনও আঘাতের চিহ্ন ছিল না। মৃত্যুর প্রাথমিক লক্ষণ হিসেবে হিটস্ট্রোককে চিহ্নিত করা হয়েছে। আরও একটি অসুস্থ সিংহকে আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মৃত সিংহের বিভিন্ন নমুনা সংগ্রহ করে উন্নত পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পার্ক সূত্র জানায়, এটি আফ্রিকান জাতের। ২০১৩ সালে এ পার্কে যে সিংহগুলো আনা হয়েছিল। তাদের মধ্যে শঙ্করায়ণের পর এ সাদা সিংহটির জন্ম হয়েছিল। মারা যাওয়া সিংহটির বয়স কমপক্ষে ছয় বছর। বর্তমানে পার্কে সিংহের সংখ্যা ১০টি। ময়নাতদন্ত করে পার্কের ভেতরেই মরদেহটি মাটিচাপা দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী