হিলি স্থলবন্দর দিয়ে আরও ১১৪ টন কাঁচা মরিচ আমদানি

হিলি প্রতিনিধি
১০ অক্টোবর ২০২১, ২২:১৩আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২২:২০

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি বাড়লেও আবারও বাড়তে শুরু করেছে দাম। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচের আমদানি বেড়েছে। রবিবার (১০ অক্টোবর) কাঁচামরিচ আমদানি হয়েছে ১১৪ টন। শনিবার আমদানি হয়েছিল ১০২ টন। 

এদিকে, একদিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারিতে (ট্রাকসেল) ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও রবিবার তা বেড়ে হয়েছে ১০০ টাকা। তবে কিছু কাঁচা মরিচ ৯০ টাকা কেজি দরেও বিক্রি হয়েছে।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন ও গোলাম মোস্তফা বলেন, ‘সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। তবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার থেকে ছয় দিন হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় দেশের অন্যান্য বন্দর দিয়ে বিভিন্ন মেয়াদে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণে দেশের বিভিন্ন মোকামগুলোতে কাঁচা মরিচের স্টক করায় চাহিদা বেড়েছে। এ কারণে বন্দরে বাইরের পাইকার বেড়েছে। যারা এক ট্রাক কাঁচামরিচ কিনতেন তারা এখন দুই ট্রাক করে নিতে চাওয়ায় চাহিদা বেড়েছে। মূলত ভারত থেকে বাড়তি দামে আমদানি এবং চাহিদার তুলনায় সরবরাহ কমের কারণে কাঁচা মরিচের দাম বাড়ছে।’

/এমএএ/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী