১১ বছর আইনি লড়াইয়ের পর চাকরি ফিরে পেলেন অধ্যক্ষ  

গাজীপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২১, ২২:১৯আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২২:২৪

গাজীপুরের শ্রীপুর ডিগ্রি কলেজের (বর্তমানে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ) অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন আখন্দ অধ্যক্ষ পদ ফিরে পেতে নিম্ন আদালতে মামলা দায়েরের ১১ বছর পর পক্ষে রায় পেয়েছেন। গত ৩০ সেপ্টেম্বর আদালত তার পক্ষে ওই রায় দেন। রবিবার মামলার বাদীপক্ষের আইনজীবী এএএম আমানুল্লাহ ফরিদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে, ওই রায়ের বিরুদ্ধে বিবাদীপক্ষ তথা কলেজের পক্ষ থেকে গাজীপুর জেলা জজ আদালতে একটি আপিল মোকদ্দমা দায়ের করা হয়েছে। ফলে উচ্চ আদালত আপিলের বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত নিম্ন আদালতের রায়টি অকার্যকর থাকবে বলে জানিয়েছেন বিবাদীপক্ষের আইনজীবী এমদাদুল হক মাসুম। 

মামলার বাদী মো. তোফাজ্জল হোসেন আখন্দের আইনজীবী এএএম আমানুল্লাহ ফরিদ জানান, গাজীপুর আদালতে অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন আখন্দ দেওয়ানি মামলার আইনি লড়াই শেষে প্রায় ১১ বছর পর গাজীপুরের পঞ্চম সিনিয়র জজ আদালত থেকে ৩০ সেপ্টেম্বর স্বপদে বহালের রায় পান।

বিবাদীপক্ষের আইনজীবী মো. এমদাদুল হক মাসুম বলেন, ‘মামলার বাদী মো. তোফাজ্জল হোসেন আখন্দ অধ্যক্ষ থাকাকালে ২০০৯-এর ২৮ মার্চ কলেজ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগের ১৪ মাস পর ২০১০ সালের ৩ মে চাকরি ফিরে পেতে গাজীপুর আদালতে মামলা দায়ের করেন।’ 

রায়ের ব্যাপারে বিবাদীপক্ষের আইনজীবী আরও জানান, মামলাটির বাদী সরকার, তাই নিম্ন আদালত রায় দিলেও আদালতের জিপির (সরকারি কৌঁসুলি) মতামত নেওয়া প্রয়োজন। এর আগেই ওই রায়ের বিরুদ্ধে রবিবার গাজীপুর জেলা জজ আদালতে সরকার পক্ষ তথা কলেজ পক্ষ থেকে আপিল করা হয়েছে। আপিলের কপি শিক্ষা অধিদফতরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে। আদালত পরবর্তী আদেশের জন্য তা আমলে নিয়েছেন।  

শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সভাপতি ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, ‘রায়ের কপি এবং আপিলের কপি দুটোই আমার হাতে এসেছে। ওই শিক্ষকের যোগদানের বিষয়ে শিক্ষা অধিদফতর থেকে কোনও অফিসিয়াল নির্দেশনা পাইনি। এ বিষয়ে আইন কী বলে তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’ 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস