নির্বাচনি সহিংসতায় আহত ব্যক্তির ঢামেকে মৃত্যু

বেনাপোল প্রতিনিধি
২০ নভেম্বর ২০২১, ১২:৪০আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১২:৪০

যশোরের শার্শার বাগআঁচড়ায় নির্বাচনি সহিংসতায় আহত মোস্তাক ধাবক মারা গেছেন। শনিবার (২০ নভেম্বর) ভোরে  ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বাগআঁচড়া ইউনিয়নের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক ধাবকের ছেলে।

গত ১৬ নভেম্বর রাতে চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুলের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে মোস্তাকের ওপর হামলা করে। এতে সে গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

এলাকাবাসীরা জানায়, শার্শার বাগআচড়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেকের সমর্থকরা বাগআচড়া সাতমাইল পশুর হাট থেকে বাড়ি ফিরছিলেন। পথে বায়তুল মামুর জামে মসজিদের সামনে তাদের ওপর বাগআচড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুলের সমর্থকরা হামলা চালান। এতে মোস্তাক ধাবকসহ আরও দুজন গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে মারা যান মোস্তাক ধাবক।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান বলেন, ‘গত ১৬ নভেম্বর বাগআচড়ায় নির্বাচনি সহিংসতায় আহত মোস্তাক ধাবক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সংবাদ শুনেছি। এ ঘটনায় ওই সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নাভারন-সাতক্ষীরা সড়ক কয়েক ঘণ্টা ধরে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঢাকা থেকে নিহতের লাশ আসতে সময় লাগবে। তবে এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী