গাজীপুরের পোশাক কারখানার আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ১৬:৩৪আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৬:৩৪

গাজীপুর মহানগরের কোনাবাড়ী (জরুন) এলাকার পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাশাররফ হোসেন জানান, তিন ঘণ্টা পর দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ওই কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কারখানার নিরাপত্তাকর্মী বিপ্লব ও কাজল বলেন, ‘কারখানার নিচতলার গোডাউনে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। নিচতলায় আগুন লাগার খবর পেয়ে শ্রমিকেরা দৌড়ে বের হয়ে নিরাপদে অবস্থান নেন।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, খবর পেয়ে প্রথমে কাশিমপুর এলাকার ডিবিএলের ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এরপর জয়দেবপুর ফায়ার সার্ভিস থেকে তিনটি এবং কালিয়াকৈর ফায়ার সার্ভিস থেকে একটি ইউনিট দুপুর সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। তাৎক্ষণিক আগুন লাগার কারণ নির্ণয় করার যায়নি। হতাহতের ঘটনা ঘটছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
দেশের গার্মেন্ট খাতে নতুন শঙ্কাঅর্ডার কমানোর ঘোষণা দিলো বিশ্বের শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড ‘এইচঅ্যান্ডএম’
‘বৈশ্বিক সংকট ও বাণিজ্যনীতির চাপে তৈরি পোশাক খাত’
স্বামী ও ব্যবসায়িক সহযোগীর বিরুদ্ধে ব্যবসা দখলের অভিযোগ নারী উদ্যোক্তার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম