স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগে আটক ৪

পাবনা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২১, ০৮:৫৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ০৮:৫৩

পাবনার আটঘরিয়ার চাঁদভা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি জিআই পাইপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আটঘরিয়া থানার এসআই আবুল কালাম জানান, চাঁদভা ইউনিয়নের দাগদহ গ্রামের স্বতন্ত্র প্রার্থী মো. ওলিউল্লাহর বাড়িতে একদল যুবক হামলা করেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। সে সময় চার যুবককে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন– চাঁদভা ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সভাপতি ও দক্ষিণ নাগদহ গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল মতিন (৩৮), খামার কোদালিয়া গ্রামের মৃত এজেম আলীর ছেলে যুবলীগকর্মী ইউসুফ আলী (৩৬), টং বয়ড়া গ্রামের মৃত ফজল আলীর ছেলে মোন্তাজ আলী (৩৫) এবং একই গ্রামের মৃত হজরত আলীর ছেলে মেহেদি হাসান।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মো. ওলিউল্লাহ জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ছয়-সাতটি মোটরসাইকেলে আওয়ামী লীগের নৌকা প্রার্থী সাইফুল ইসলাম কামালের সমর্থকরা তার বাড়িতে হামলা চালায়। এ সময় তিনি বাড়িতে না থাকায় তার পরিবারকে হুমকি দিয়ে ঘরের জানালা ও দরজায় আঘাত করতে থাকে হামলাকারীরা। ভয়ে তখন কেউ ঘর থেকে বের হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, ‘শনিবারের মধ্যে চেয়ারম্যান প্রার্থিতা প্রত্যাহারের জন্য তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার জন্যই এই হামলা করা হয়েছে।’ 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘আটক চার জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান