ভারতে ছাপানো প্রাথমিকের পাঁচ লাখ বই দেশে পৌঁছেছে 

বেনাপোল প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২১, ১৯:২৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৯:২৯

ভারতে ছাপানো প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ লাখ ২৯ হাজার ৮৩৩টি বই যশোরের বেনাপোল বন্দর দিয়ে দেশে পৌঁছেছে। বুধবার (২৯ ডিসেম্বর) রাতে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে পাঁচ ট্রাকে এসব বই বেনাপোল বন্দরে প্রবেশ করে। বইগুলো ট্রাক থেকে খালাস করে বন্দরের ২৭ নম্বর পণ্যগারে রাখা হয়েছে।

এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় ১১ ট্রাকে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানোর লক্ষ্যে বন্দর থেকে খালাস করা হয়েছে। খালাসের পর বই নিয়ে ট্রাক যাতে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে সে ব্যবস্থা করেছে বন্দর কর্তৃপক্ষ।

ওই পণ্যগারের ইনচার্জ (ট্রাফিক ইন্সপেক্টর) মো. আব্দুল  হাফিজ জানান, বইয়ের আমদানিকারক প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের কৃষ্ণা ট্রেডার্স। বইয়ের আমদানি মূল্য এক লাখ ৩০ হাজার ৬৬৬ ডলার। এ সময় উপস্থিত ছিলেন, এনসিটিবির কন্ট্রোলার সাইদুর রহমান।

বইয়ের সাপ্লাইয়ার বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল হক বলেন, ‘যদিও আমরা বইগুলো একটু দেরিতে পেয়েছি, এরপরও প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগ সফল করতে আমরা যথাসময়ে এগুলো যথাস্থানে পৌঁছে দেবো। সেই অনুযায়ী অতিদ্রুত কাজ চলমান রয়েছে।’

বই সরবরাহের দায়িত্বে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোলের মেসার্স অ্যানেক্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ফারুক হোসেন উজ্জল বলেন, ‘ভারত থেকে আমদানি করা বই সারা দেশে নতুন বছরে উৎসবের সঙ্গে বিতরণ করা হয়। এর উদ্বোধন নিজ হাতে করে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন মহৎ কাজে আমি নিজে অংশীদার হতে পেরে গর্বিত।’

/এফআর/
সম্পর্কিত
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি