ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী, খাটে স্ত্রীর লাশ

গাইবান্ধা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২২, ১৯:২৮আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৯:৩৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাঙ্গুরা আদিবাসী পল্লী থেকে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) দুপুর আড়াইটায় লাশ উদ্ধার করে পুলিশ।

মৃতরা হলেন—অনিল মুরমু (৪২) ও সুমি হেম্রন (৩৬)। অনিল চাঙ্গুরা কামারপাড়ার আদিবাসী পল্লীর মৃত ঝুমুর মুরমুর ছেলে। সুমি হেম্রনের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অনিল ও সুমির মধ্যে বেশ কয়েকদিন ধরে কলহ চলছিল। রবিবার রাতেও তাদের ঝগড়া হয়। এরপর সোমবার দুপুরে সুমির লাশ ঘরের খাটের ওপর এবং অনিলের লাশ আড়ায় ফাঁস দেওয়া অবস্থা ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

বৈরাগিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জি জানান, মাদক সেবনের জেরে স্ত্রীকে হত্যার পর অনিল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। গতরাত থেকে সোমবার সকালের মধ্যে যেকোনও সময় এই ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান