ঝড়ে দুবলায় ১৮ ট্রলারডুবি, দুই জেলে নিখোঁজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৯

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৮টি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় বাগেরহাটের রামপালের শাহিনুর ও মোতাচ্ছির নামে দুই জেলে নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় এসব ট্রলার ডুবে যায়।

শনিবার বন বিভাগের দুবলা ফরেস্ট স্টেশনের ওসি প্রহ্লাদ চন্দ্র রায় এবং দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, ‘গত নভেম্বরে দেশের বিভিন্ন জায়গা থেকে দুবলায় সামুদ্রিক মাছ ধরতে আসেন প্রায় ৩০ হাজার জেলে। মাছ শিকার করে শুঁটকি তৈরি করতে তারা দুবলাসহ প্রায় আটটি চরে অস্থায়ী বসতি গড়ে তোলেন। সেখানে থেকেই তারা সাগরে মাছ ধরেন। শুক্রবারও মাছ ধরতে তারা সাগরে যান। কিন্তু হঠাৎ ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনার শিকার হয় আঠারোটি ফিশিং ট্রলার। এ সময় দুবলায় আটটি এবং পার্শ্ববর্তী এলাকা আলোরকোল এলাকায় আরও দশটি ফিশিং ট্রলার ডুবে যায়।’

দুর্ঘটনার পর অন্য ট্রলারের সাহায্যে ১৫৪ জন জেলে ফিরে আসতে পারলেও দুজন নিখোঁজ রয়েছেন। রামপালের দুর্গাপুর গ্রামের ইদ্রিসের ছেলে শাহিনুর ও ইসলামাবাদ গ্রামের ছোট্টোর ছেলে মোতাচ্ছির নিখোঁজ রয়েছেন বলে ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ জানান। ওই জেলেদের উদ্ধারে দুবলার ১০০টি ট্রলার এবং কোস্টগার্ডের দুটি জাহাজ অভিযানে নেমেছে বলেও জানান তিনি।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুবলার চরের প্রায় দুই কোটি টাকার শুঁটকি মাছ নষ্ট হয়েছে বলেও জানান দুবলা ফরেস্ট ক্যাম্পের ওসি প্রহ্লাদ চন্দ্র রায়।

/এমএএ/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে বাড়ি ফিরলেন ৫৪ বছর পর
চার সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, ভূমিধ্বসের শঙ্কা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের