মোংলা বন্দরের ৭ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৮

নিজস্ব জায়গায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের প্রশাসনিক বিভাগ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বন্দরের শিল্পাঞ্চলের দ্বিগরাজ এলাকায় এ অভিযান শুরু করে।

এদিন দুপুর পর্যন্ত ৬৫টি কাঁচা-পাকা ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার।

বন্দর কর্তৃপক্ষ জানায়, উচ্ছেদ অভিযানের প্রথম দিনে বন্দরের দ্বিগরাজ এলাকার ৬৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়। বন্দর কর্তৃপক্ষের প্রায় ২ হাজার ২শ’ একর জমির মধ্যে সাত শতাধিক অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি তৈরি করে দখল করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার বলেন, ‘দীর্ঘদিন যাবৎ বন্দরের নিজেস্ব জমিতে দখলদাররা ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছিল। বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে নৌযানের প্রতিবন্ধকতা অপসারণ, বন্দর এলাকায় অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ বন্দরের নিজস্ব জায়গা দখল, অবৈধ স্থাপনা, দোকানপাট গড়ে তোলার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের আওতায় বৃহস্পতিবার মোংলা বন্দর কর্তৃপক্ষের দিগরাজ এলাকায় অবৈধ দখলমুক্ত করা হয়েছে।’

পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

/এমএএ/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী