অংশীদারিত্ব থেকে বাদ দেওয়ায় তরমুজ ক্ষেতে বিষ

বরিশাল প্রতিনিধি
১৫ মার্চ ২০২২, ২১:২২আপডেট : ১৫ মার্চ ২০২২, ২১:২২

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় অংশীদারিত্ব থেকে বাদ দেওয়ার জেরে বিষাক্ত কীটনাশক দিয়ে এক চাষির আট একর জমির তরমুজ বিনষ্টের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শ্রীপুর ইউনিয়নের মেয়ারচর ও বগিরচরে এ ঘটনা ঘটে। এছাড়া ক্ষেত থেকে সেচ কাজে ব্যবহৃত একটি মোটর, দুটি জেনারেটর ও তিনটি স্প্রে মেশিন চুরি হয়েছে।

১১ মার্চ রাতে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তারা। ভুক্তভোগী চাষি বাবুল তালুকদারের দাবি, এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে তার। 

বাবুল তালুকদার বলেন, মেয়ারচর ও বগিরচরের ১৫ একর জমি ৫০ হাজার টাকা দিয়ে এক বছরের জন্য বর্গা নিই। এতে অংশীদার ছিল আলিমাবাদ গ্রামের সুমন। কিন্তু সুমনের বিরুদ্ধে গ্রামবাসী গরু ও ছাগল চুরির অভিযোগ করে। এই দুর্নাম থেকে নিজেকে রক্ষায় তাকে অংশীদারিত্ব থেকে বাদ দিই। এতে ক্ষিপ্ত হয় সুমন। এর জেরে ১১ মার্চ রাতে সুমনের নেতৃত্বে তার ছোট ভাই শিবলু ও তাদের সহযোগী ইব্রাহিম তরমুজ ক্ষেতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে। এ সময় তারা মোটর, জেনারেটর ও স্প্রে মেশিন চুরি করে নিয়ে যায়। এলাকাবাসী তাদের হাতেনাতে আটক করলেও কৌশলে পালিয়ে যায়। ওই ঘটনার পর থেকে তরমুজ ক্ষেতে পচন ধরে। প্রায় আট একর জমির তরমুজ নষ্ট হয়ে গেছে।

তিনি বলেন, নিজের জমি না থাকায় বর্গা নিয়ে চাষাবাদ করছি। জমি বর্গা নেওয়ার টাকা মানুষের কাছ থেকে ধার করেছি। তরমুজ হওয়ার পর বিক্রি করে ধার শোধ করার কথা ছিল। কিন্তু এখন সবশেষ করে দিয়েছে সুমন ও তার সহযোগীরা। এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানা ও উপজেলা কৃষি কর্মকর্তা এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানিয়েছেন বাবুল।

তরমুজ ক্ষেত পরিদর্শনে গিয়ে উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়সার উদ্দিন বলেন, বাবুল তালুকদারের তরমুজ ক্ষেতে বিষাক্ত কীটনাশক দেওয়া হয়েছে। এজন্য প্রায় আট একর জমির তরমুজ নষ্ট হয়েছে। বাকি জমির তরমুজ রক্ষার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য তাকে সহায়তা করা হবে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বাবুল লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের