শিক্ষকদের চাঁদায় শিক্ষা কর্মকর্তার বিদায় অনুষ্ঠান

ঝালকাঠি প্রতিনিধি
২৩ মার্চ ২০২২, ২০:৪১আপডেট : ২৩ মার্চ ২০২২, ২০:৪১

ঝালকাঠি সদর উপজেলার কৃর্ত্তিপাশা ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কায়সার আহমেদের বদলির পর বিদায় উপলক্ষে শিক্ষকদের কাছ থেকে পাঁচশ’ টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) কৃর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই কর্মকর্তার বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই শিক্ষক গত ৩ মার্চ রিলিজ হয়ে ভান্ডারিয়ায় যোগদান করেছেন।

সদর উপজেলার কৃর্ত্তিপাশা ও কেওড়া ইউনিয়নের শিক্ষকরা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এ টাকা তুলছেন। কৃর্ত্তিপাশা ক্লাস্টারে ২৮টি বিদ্যালয়ে ১৪০ জন শিক্ষক কর্মরত রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ওই উপজেলার মিরাকাঠি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় কুমার বলেন, ‘শিক্ষকদের সঙ্গে মিটিং করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী আমাদের প্রধান শিক্ষক দিলীপ কুমার মজুমদারের কাছে আট শিক্ষকের পাঁচশ’ করে টাকা জমা দিয়েছি।’

প্রধান শিক্ষক দিলীপ কুমার মজুমদার বলেন, ‘বিদায় অনুষ্ঠানে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক শিক্ষকের কাছ থেকে পাঁচশ’ টাকা করে নিচ্ছি।’

গোয়ালকান্দা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম বলেন, ‘স্যার ভালো মানুষ ছিলেন। তাই আমরা শিক্ষকরা চাঁদা তুলে তার বিদায় অনুষ্ঠানের আয়োজন করছি। পাঁচ জন শিক্ষক পাঁচশ’ টাকা করে দিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে বদলি হওয়া কর্মকর্তা কায়সার আহমেদ বলেন, ‘ক্লাস্টারের শিক্ষকরা নিজেদের অর্থে আমার বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছেন।’

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি