দুর্বৃত্তের ক্রোধের শিকার ৪ বিঘা জমির চিচিঙ্গা ক্ষেত

সুনামগঞ্জ প্রতিনিধি
২৭ মার্চ ২০২২, ২০:৪২আপডেট : ২৭ মার্চ ২০২২, ২০:৪৪

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ৪ বিঘা জমির চিচিঙ্গা গাছের গোড়া কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই চাষি। শনিবার দিবাগত রাতে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত সবজি চাষি শফিকুল ইসলাম জানান, বর্ষাকালকে সামনে রেখে তিনি জমিতে আগাম জাতের চিচিঙ্গা চাষ করেছিলেন। গাছগুলো বড় হয়ে চিচিঙ্গা ধরতে শুরু করেছিল। শনিবার বিকালে জমি পরিচর্যা করে বাড়ি ফিরে যান। রবিবার সকালে তিনি ক্ষেতে গিয়ে দেখেন গোড়া কাটা সবুজ সতেজ চিচিঙ্গা গাছগুলো মরে যাচ্ছে।

রামপুর গ্রামের কৃষি শ্রমিক হোসেন আলী জানান, ওই জমিতে ভালো ফলন হয়েছিল। স্থানীয় বাজারে কিছু চিচিঙ্গা বিক্রি করেছিলেন শফিকুল।

কেটে ফেলা গাছের চিচিঙ্গা শফিকুল বলেন, ‘দুই মাস আগে এক লাখ ৩০ হাজার টাকা খরচ করে তিন বিঘা জমিতে চিচিঙ্গা এবং এক বিঘা জমিতে ঝিঙে রোপণ করছি। চিচিঙ্গা গাছগুলো বড় হয়ে ফল দেওয়া শুরু করেছিল। গত কয়েক দিনে ১৫-২০ মণ চিচিঙ্গা পাইকারি ২৫ টাকা দরে বিক্রি করেছি। গাছের গোড়া কেটে ফেলায় ৭-৮ মণ চিচিঙ্গা নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে আমার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানায় অভিযোগ করতে এসেছি।’

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, ‘সবজির বাগান কেটে ফেলার বিষয়টি আমি জেনেছি। উপজেলা কৃষি অফিসারকে সংশ্লিষ্ট চাষির সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে বলেছি।’

বিশ্বম্ভরপুর থানার ওসি ইকবাল হোসেন বলেন, ‘অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
মৌলভীবাজারে ‘নূরজাহান’ ব্র্যান্ডের পণ্য নকল করার মহোৎসব: ক্ষতির মুখে ব্যবসায়ী
মৌলভীবাজারে ‘নূরজাহান’ ব্র্যান্ডের পণ্য নকল করার মহোৎসব: ক্ষতির মুখে ব্যবসায়ী
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি