পুকুরে ভাসছিল শিশু ২ ভাইয়ের মরদেহ

কুমিল্লা প্রতিনিধি
২৭ মার্চ ২০২২, ২১:৩৬আপডেট : ২৭ মার্চ ২০২২, ২১:৪২

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খরখরিয়া গ্রামের পুকুর থেকে শিশু দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে খরখরিয়া গ্রামের পাটোয়ারি বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয় নিশ্চিত করে শিশুদের নানা আবু মাসুদ বলেন, ‘সকাল সাড়ে ১০টায় বাড়িতে খেলা করছিল দুই ভাই। সবার অজান্তে পুকুরে পড়ে যায় তারা। আমরা তখন তাদের খুঁজতে শুরু করি। বেলা ১১টায় তাদের লাশ ভেসে ওঠে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নিহতরা হলো– গ্রামের আবু জাফর হিরণের ছেলে মোহাম্মদ সাইমন (৭) ও আবু ইউসুফ (৪)। তাদের মধ্যে সাইমন গ্রামের একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রিপন বালা বলেন, ‘পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে বিস্তারিত জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

/এমএএ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা‘যে রাষ্ট্র শিশুকে বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়’
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম