বাড়ি ফিরতে ৭ রাখাইন পরিবারের সংবাদ সম্মেলন

কক্সবাজার প্রতিনিধি
৩০ মার্চ ২০২২, ২৩:১৫আপডেট : ৩০ মার্চ ২০২২, ২৩:১৫

কক্সবাজারের খুরুশকুলে সাত রাখাইন পরিবারের ৩৫ সদস্যকে এলাকাছাড়া করেছে অপর এক রাখাইন প্রভাবশালী পক্ষ। দীর্ঘ সাড়ে পাঁচ মাস ধরে এসব পরিবার শহরের বিভিন্ন এলাকায় বসবাস করলেও নিজ বাড়িতে ফিরতে পারেনি। তাই নিরাপদে বাড়ি ফিরতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মং মং। এ সময় উপস্থিত ছিলেন ওসব পরিবারের সদস্য আবুরী, মংপ্রু, মংক্যএ, চ চা, অংথেন প্রু, চেন থেনউ ও মং প্রুরী।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কক্সবাজার সদরের খুরুশকুল রাখাইন পাড়ায় একমাত্র বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ উ শাসন বংশ। তার প্ররোচনায় কয়েকজন আত্মীয়-স্বজন রাজত্ব কায়েমের মাধ্যমে গ্রাম থেকে আমাদের সাত পরিবারকে ২০২১ সালের ২৭ অক্টোবর বিতাড়িত করেছে। আজ পর্যন্ত বিভিন্ন স্থানে মানবেতর জীবনযাপন করছি আমরা। আমাদের বাড়িতে বারবার হামলা চালিয়ে জিনিসপত্র লুট করে নিয়ে গেছে তারা। বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও প্রতিকার পাচ্ছি না। এ অবস্থায় আমরা সেখানে যেন ফিরতে পারি সে ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

/এএম/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী
সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম