সুনামগঞ্জে নদীর তীর উপচে ফসলি জমিতে পানি

সুনামগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২২, ১৯:৫২আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৯:৫২

সুনামগঞ্জের শাল্লা উপজেলার দাড়াইন নদীর তীর উপচে পানি ঢোকায় ফসলি জমি ঢুবে গেছে। সোমবার বিকালে শাল্লা সদর ইউনিয়নের মোহনখল্লি থেকে সহদেবপাশা এলাকার নদীর তীরবর্তী নিচু জমিতে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করতে শুরু করে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দাঁড়াইন নদীর তীরে শতাধিক কৃষকের জমি রয়েছে। এখানে পানি উন্নয়ন বোর্ড কোনও বাঁধ দেয়নি।

শাল্লা উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান বলেন, ‘বিকালে নদীর পানি উপচে কিছু জমিতে প্রবেশ করেছে। তীব্র বাতাসে নদীর পানি ফুলে উঠছে। এভাবে পানি বাড়তে থাকলে নদীতীরের অনেক জমিতে ঢলের পানি ঢুকবে।’

ফসলি জমি ডুবে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাঈয়ুম বলেন, ‘দাঁড়াইন নদীর নিচু অংশে পানি উন্নয়ন বোর্ডের কোনও বাঁধ নেই। এখানে কৃষকরা ঝুঁকি নিয়ে জমিতে চাষবাস করেন। আজ বিকালে পাহাড়ি ঢলের তীব্রতা বেড়ে নদীর পাড় উপচে কিছু জমিতে পানি প্রবেশ করেছে। নদীর পানি কমলে পানি আবার সরে যেতে পারে। যদি না কমে তাহলে আরও কিছু জমিতে পানি ঢুকতে পারে।’

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন, ‘এটি বাঁধের বাইরের অংশের জমি। এখানে কোনও বাঁধ নেই, দেওয়া হয় না। নদীতীর সংলগ্ন এলাকা। আজ ১০ বিঘার মতো জমিতে পানি ডুকেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামীকাল আরও কিছু জমিতে পানি ঢুকতে পারে। এখানে কৃষকের এক-দেড়শ’ বিঘা জমি রয়েছে।’

এদিকে, মধ্যনগর উপজেলার সুমেশ্বরী নদীর তীর উপচে গনিয়াকুড়ি হাওড়ের অনেক কৃষকের জমি পানিতে নিমজ্জিত হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ