ঈদ উপলক্ষে ২০ এপ্রিল থেকে চলবে বিশেষ লঞ্চ

চাঁদপুর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২২, ১৭:২৪আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৭:২৪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০ এপ্রিল থেকে যাত্রী পারাপারের জন্য সারাদেশের বিভিন্ন নৌপথে নিয়মিত লঞ্চের পাশাপাশি বিশেষ লঞ্চ চলাচল শুরু হবে। সেই সঙ্গে একই দিন থেকে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) ঢাকায় বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিএ’র পিআরও মোবারক হোসেন মজুমদার জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অভ্যন্তরীণ নদীপথে যাত্রীবাহী নৌযানের নিরাপদ ও দুর্ঘটনামুক্ত চলাচল নিশ্চিত করা এবং যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তায় যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

মোবারক আরও জানান, ২০ তারিখ থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে। ঈদের পাঁচ দিন আগে ও পাঁচ দিন পর পর্যন্ত টার্মিনালে লঞ্চের মাধ্যমে কোনও মোটরসাইকেল যাতায়াত করতে পারবে না। এই ১০ দিন নদীতে কোনও বাল্কহেড চলতে পারবে না।

যাত্রীবাহী লঞ্চ চলাচল করা সব নৌপথে ২০ এপ্রিল থেকে বিশেষ লঞ্চ চলাচল করবে। চাহিদা অনুযায়ী ঈদের পাঁচ দিন পর পর্যন্ত এ বিশেষ লঞ্চ চলবে।

উল্লেখ্য, আসন্ন ঈদে লঞ্চে যাতায়াতকারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখানো ও সংরক্ষণ করা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে কেবিনে যাতায়াতকারীদের এনআইডি সংরক্ষণ করতে লঞ্চ মালিক-শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-পরিবহনমন্ত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ