ইটবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেলো কলেজছাত্রীর

খুলনা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২২, ১৫:৪৯আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৫:৪৯

খুলনার রূপসা উপজেলায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় যুথী পাল (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার আলাইপুর সেতুর ওপর এই দুর্ঘটনা‌ ঘটে।

যুথী পাল রূপসা বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী। তিনি উপজেলার পিঠাভোগ ইউ‌নিয়নের বাসিন্দা বিশ্ব‌জিত পালের মেয়ে। ট্রলি ও চালক ইয়ামিন শেখকে আটক করেছে পুলিশ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারেফ হোসেন বলেন, সকালে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন যুথী পাল। সাড়ে ১০টার দিকে হেঁটে আলাইপুর সেতু পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে যান তিনি। 

তাকে উদ্ধার করে খুলনা মে‌ডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।

/এসএইচ/
সম্পর্কিত
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
সর্বশেষ খবর
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি