চসিকের সাবেক কাউন্সিলর মানিক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ মে ২০২২, ২০:৩১আপডেট : ১২ মে ২০২২, ২০:৩১

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিক এবং তার স্ত্রী তাহেরা কবিরের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১২ মে) দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু সাঈদ বাদী হয়ে মামলা দুটি করেন।

আবু সাঈদ বাংলা ট্রিবিউনকে জানান, ‘তাদের কাছে অর্জিত সম্পদের হিসাব দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে দাখিলের জন্য নোটিশ করা হয়। কিন্তু তারা নির্দিষ্ট সময়ে সম্পদের হিসাব দুদক কার্যালয়ে দাখিল করেননি। সম্পদের হিসেব দাখিল না করায় সাবেক চসিক কাউন্সিলর  আবুল ফজল কবির আহমেদ মানিক ও তার স্ত্রী তাহেরা কবিরের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়।’

এজাহারে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে সাবেক চসিক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিকের নামে এক কোটি ৭৫ লাখ টাকার স্থাবর, এক কোটি পাঁচ লাখ টাকার অস্থাবর এবং তার স্ত্রী তাহেরা কবিরের নামে ৫৫ লাখ টাকার স্থাবর, ২৫ লাখ ৭৮ হাজার টাকার অস্থাবর সম্পত্তির তথ্য পায় দুদক।

/এমএএ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ