‘আমার মা মারা গেছে, গ্রেফতার করবেন না, একদিন সময় দেন’

কক্সবাজার প্রতিনিধি
১২ মে ২০২৫, ২৩:০৪আপডেট : ১২ মে ২০২৫, ২৩:০৪

কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নে পুলিশ দেখে দৌড় দেন ইউপি সদস্য (মেম্বার) আবু বক্কর ছিদ্দিক (৪২)। গ্রেফতার এড়াতে সামনে পুকুর দেখে সেখানেই ঝাঁপ দেন। এরপর পুকুরে থাকা অবস্থায় পুলিশকে হাতজোড় করে বলতে থাকেন, ‘আমার মা মারা গেছে, গ্রেফতার করবেন না, ছেড়ে দিন।’ কিন্তু পুলিশ তার কথা শোনেনি। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুকুর থেকে উঠিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (১২ মে) বিকাল ৪টার দিকে খুরুশকুল ইউনিয়নের কাওয়ার পাড়া এ ঘটনা ঘটে। গ্রেফতার আবু বক্কর ছিদ্দিক খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৮ মে মারা গেছেন ওই ইউপি সদস্যের মা। মঙ্গলবার তার মায়ের কুলখানি হওয়ার কথা রয়েছে। তাই পুলিশকে এ মুহূর্তে গ্রেফতার না করতে অনুরোধ করেছিলেন।

পুকুরে থেকে পুলিশকে হাতজোড় করে অনুরোধ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, পুকুরে থেকে আবু বক্কর ছিদ্দিক পুলিশের উদ্দেশে বলেন, ‘আমার মা মারা গেছেন। মঙ্গলবার আমার মায়ের ফাতেহা (কুলখানি)। আমাকে গ্রেফতার না করে ছেড়ে দেন। একদিন সময় দেন।’

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, ‘ইউপি সদস্য আবু বক্কর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা একটি মামলার আসামি। সোমবার বিকালে পুলিশ কাওয়ার পাড়ায় অভিযানে গেলে পুলিশ দেখে দৌড় দেন তিনি। একপর্যায়ে একটি পুকুরে ঝাঁপ দেন। সেখান থেকে উঠিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি পুলিশের হেফাজতে আছেন। মঙ্গলবার সকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।’

/এএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী