এয়ারপোর্ট থেকে ছেলেকে আনতে গিয়ে মা নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ মে ২০২২, ১১:৫৮আপডেট : ১৯ মে ২০২২, ১১:৫৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া অংশে মিক্সার মেশিনের ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত এবং তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার ‘মুন’ নামে একটি সিএনজি পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, একটি ট্রাকটি পাম্পের সামনে পার্ক করা একটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারে থাকা চার জন চাপা পড়েন। ঘটনার পরপরই গজারিয়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনায় আম্বিয়া খাতুন (৫৫) নামে এক নারী নিহত হন। আহতরা হলেন– মো. অলি আহমেদ (২২), রিয়া আক্তার (১০) মো. কাইয়ুম (১৫)। তাদের সবার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার কংশনগর পূর্বপাড়া এলাকায়। প্রাইভেটকারটি কুমিল্লা থেকে ঢাকা এয়ারপোর্ট যাচ্ছিল।

নিহতের স্বামী মো. সুলতান মিয়া বলেন, ‘আমাদের ছেলে জসিম দীর্ঘদিন সৌদি আরবে ছিল। আজ সকালে আমার ছেলে দেশে ফিরছে। তাকে আনার জন্য এয়ারপোর্টে যাচ্ছিল পরিবারের সদস্যরা।’

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। একজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। গুরুতর আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাইভেটকারটি কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিল।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম