চালকের আসনে হেলপার, বাস পুকুরে পড়ে একজন নিহত

কুমিল্লা প্রতিনিধি
২১ মে ২০২২, ১৬:৩৪আপডেট : ২১ মে ২০২২, ১৬:৩৪

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা-বক্সগঞ্জ সড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে হারেছ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন। শনিবার (২১ মে) সকালে উপজেলার বিরুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারেছ মিয়া কুমিল্লার রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (২১ মে) নাঙ্গলকোটের হাসানপুর থেকে কুমিল্লাগামী শাহ আলী পরিবহন নামে বাসটি পুকুরে পড়ে যায়। তখন বাসটির চালকের আসনে ছিল হেলপার।

স্থানীয় স্বপন ও ইউসুফ বলেন, ‘আমরা দুই জন পুকুর পাড়ের দোকানে চা খাচ্ছিলাম। সে সময় বাসটি পুকুরে পড়ে যায়। এ সময় হেলপার গাড়িটি চালাচ্ছিলেন। তখন চালকের আসনে থাকা হেলপারকে জিজ্ঞেস করলে তিনি জানান, তিন জন যাত্রী ছিল বাসে। আমরা কয়েকজন দৌড়ে গিয়ে সবাইকে উদ্ধার করি। চার ঘণ্টা পর বেলা ১টার দিকে বাসটি উদ্ধার করলে নিচে একজনের মরদেহ পাওয়া যায়।’

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। গাড়িটি হেলপার চালাচ্ছিল, এমনটা মানুষের মুখে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আমরা অবশ্যই ঘটনাটি খতিয়ে দেখবো। নিহত হারেছ মিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের