চুয়াডাঙ্গায় ৩ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৮ মে ২০২২, ১৫:১৫ আপডেট : ২৮ মে ২০২২, ১৫:১৫

চুয়াডাঙ্গায় অবৈধ ক্লিনিক প্যাথলজির বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। এ সময় হাসপাতাল সড়ক এলাকার তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালাসহ পাঁচটি প্রতিষ্ঠান বন্ধ করা হয়। শনিবার দুপুর ১টার দিকে এ অভিযান চালান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

অভিযান সূত্রে জানা গেছে, সম্প্রতি সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে তিন দিনের সময় বেঁধে দেয় স্বাস্থ্য অধিদফতর। ওই নির্দেশনা অনুযায়ী সদর হাসপাতাল সড়ক এলাকায় বেশ কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় সেন্ট্রাল মেডিক্যাল সেন্টার, আমাদের সনো এবং চুয়াডাঙ্গা আল্ট্রাসনোগ্রাফি সেন্টার সিলগালা করা হয়। এ ছাড়া ইসলামী হাসপাতালের ডায়াগনস্টিক বিভাগ এবং তিশা ডায়াগনস্টিক সেন্টার মৌখিকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয়। অভিযানের খবরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রেখে পালিয়ে যান মালিকরা।

অভিযান পরিচালনাকারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা আওলিয়ার রহমান জানান, চুয়াডাঙ্গায় ২৫টি ক্লিনিক ও প্যাথলজি চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে। এর মধ্যে আজ সদর হাসপাতাল সড়কের বেশকিছু ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজিতে অভিযান চালানো হয়। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। লাইসেন্সপ্রাপ্তি ও অপ্রাপ্তির বলে প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়। এ ছাড়া মৌখিকভাবে দুটি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এ অভিযানে অংশ নেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট, মিজানুর কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট, মিজানুর কারাগারে
দুর্গাপূজায় হামলা-গুজব ঠেকাতে কঠোর নির্দেশ
দুর্গাপূজায় হামলা-গুজব ঠেকাতে কঠোর নির্দেশ
ছয় মাসে হারিয়েছে লক্ষাধিক বাংলাদেশি পাসপোর্ট, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
ছয় মাসে হারিয়েছে লক্ষাধিক বাংলাদেশি পাসপোর্ট, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ