পুকুরে ডুবে একসঙ্গে ৩ শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি
৩০ মে ২০২২, ১৫:১৫আপডেট : ৩০ মে ২০২২, ১৫:১৫

যশোরের বাঘারপাড়ায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন জানিয়েছেন, সোমবার দুপুর ১টার দিকে ওই শিশুদের মৃত্যু হয়।

মৃত শিশুরা হচ্ছে– বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর এলাকার হারুন মোল্লার মেয়ে তমা (৮), কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া (৮) এবং সাঈদ মোল্লার ছেলে হোসাইন (৫)।

স্থানীয় বাসুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান সরদার বলেন, ‘দুপুরে ওই এলাকার চার শিশু পাশের পুকুরে গোসল করতে যায়। তাদের মধ্যে তিন জন ডুবে যায়। আরেক শিশু দৌড়ে বাড়ি ফিরে জানায়, অন্যরা পুকুরে ডুবে গেছে। তখন স্থানীয়রা পুকুরে নেমে ওই তিন শিশুকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

ওসি বলেন, ‘পুকুরটি গভীর এবং বাচ্চারা সাঁতার না জানার কারণে তাদের মৃত্যু হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা‘যে রাষ্ট্র শিশুকে বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম