কিশোরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৪, ০৩:৫১ আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৩:৫১

কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৯ এপ্রিল) দুপুরে উপজেলার সাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে।

সন্ধ্যায় হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তারা হলো কুড়িমারা গ্রামের মো. মন্নান মিয়ার ছেলে  আরমান হোসেন (১৩) ও নয়ন মিয়ার ছেলে তন্ময় (৮)। সম্পর্কে তারা চাচাতো ভাই।

ওসি আরও জানান, পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী দুপুরে আরমান ও তন্ময় একসঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা একপর্যায়ে পানিতে ডুবে যায়।

পরে পুকুরে থাকা অন্যরা বিষয়টি বুঝতে পেরে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ পরে দুজনকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এএম/এসএইচএম/
সম্পর্কিত
ঢাকা মেডিক্যালে কেন্দ্রীয় কারাগারের বন্দির মৃত্যু
মণিপুরে ভেজাল মদ পানে ১৫ জনের মৃত্যু
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর মারা গেলো শিশু মাহাদ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম