ময়মনসিংহ থেকে কুষ্টিয়ায় এসে বাসচাপায় প্রাণ গেলো

কুষ্টিয়া প্রতিনিধি 
০২ জুন ২০২২, ১৬:২৭ আপডেট : ০২ জুন ২০২২, ১৬:২৭

কুষ্টিয়ার মিরপুরে মামলার হাজিরা দিতে এসে বাসচাপায় খালিদ বিন কুদ্দুস (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) বেলা ১২টার দিকে উপজেলার কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বহলবাড়িয়া সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মিরপুর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আনারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত খালিদ বিন কুদ্দুস ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আনোয়ারি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এএসআই আনারুল ইসলাম বলেন, ‘বেলা ১২টার দিকে মামলার হাজিরা দিতে কুষ্টিয়া যাওয়ার পথে বহলবাড়িয়া সেন্টার এলাকায় সড়ক ভাঙাচোরা থাকায় যানজটের সৃষ্টি হয়। এ সময় খালিদ বাস থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলার মুহূর্তে দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহতের লাশ কুষ্টিয়া জেনারেলের হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

তবে কী মামলায় হাজিরা দিতে খালিদ কুষ্টিয়ায় এসেছিলেন সে বিষয়ে জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের
অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা
সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেলো বাসচাপায়
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার