সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিয়ে‌ছে বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৫ জুন ২০২২, ১৭:২৩আপডেট : ০৫ জুন ২০২২, ১৭:২৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তে আটক বাংলাদেশি যুবক কামাল হো‌সেনকে ‌ফেরত দি‌য়েছে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনী-বিএসএফ। শ‌নিবার রা‌তে বর্ডার গার্ড বাংলা‌দেশ-‌বি‌জি‌বি কর্তৃপ‌ক্ষের কা‌ছে তা‌কে হস্তান্তর ক‌রে বিএসএফ। প‌রে বি‌জি‌বি বাদী হ‌য়ে কামালের বিরু‌দ্ধে পাসপোর্ট আই‌নে মামলা দি‌য়ে রা‌তেই তাকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর ক‌রে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইন চার্জ (ওসি) আলমগীর হো‌সেন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এর আগে শ‌নিবার দুপুরে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম সীমান্তে কুড়িগ্রাম-২২ বিজিবির অধীন মইদাম বিওপির ৯৭৭/৭এস নোম্যান্স ল্যান্ড থেকে বাংলা‌দে‌শি যুবক কামালকে ধরে নিয়ে যায় বিএসএফ। তিনি পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের আবুল হোসেনের ছেলে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, নোম্যান্স ল্যান্ডের কাছে বাংলাদেশের অভ্যন্তরে একটি বা‌ড়িতে ধান কিনতে যান কামাল। বস্তাভ‌র্তি ধান নি‌য়ে ফেরার সময় নোম্যান্স ল্যান্ড থে‌কে তা‌কে আটক করে ‌নি‌য়ে যায় বিএসএফের একটি টহল দল। প‌রে বি‌জিবির মধ‌্যস্থতায় রা‌তেই তা‌কে ফেরত দেয় বিএসএফ। র‌বিবার ভোর রা‌তে কামাল‌কে থানা পু‌লি‌শে হস্তান্তর ক‌রে বি‌জি‌বি।

এ ব‌্যাপা‌রে জান‌তে কুড়িগ্রাম বিজিবি ২২ ব‌্যাটা‌লিয়‌নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোস্তাকিমের সঙ্গে বারবার যোগা‌যো‌গের চেষ্টা করা হ‌লেও তিনি ফোন রিসিভ করেননি।

ওসি আলমগীর হো‌সেন ব‌লেন, ‘ভোর রা‌তে ওই যুবক‌কে থানায় হস্তান্তর ক‌রে‌ছে বি‌জি‌বি। সীমা‌ন্তে অবৈধ অনুপ্রবেশ করায় বি‌জি‌বি বাদী হ‌য়ে তার বিরু‌দ্ধে পাস‌পোর্ট আইনে মামলা ক‌রে‌ছে। আজ তা‌কে আদাল‌তে সোপর্দ করা হ‌বে।’

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
শূন্যরেখায় ঠেলে পাঠানো ব্যক্তিদের সরিয়ে নিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম