বিয়েবাড়িতে ২ যুবককে ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
০৯ জুন ২০২২, ১২:১১আপডেট : ০৯ জুন ২০২২, ১২:২১

পটুয়াখালীর গলাচিপায় বিয়েবাড়িতে দুই যুবককে মাথা ন্যাড়া করে আলকাতরা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য সায়েম গাজীর বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকালে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের স্লুইচগেট বাজারে এ ঘটনা ঘটে। বুধবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে ওই দুই যুবক ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবাসন এলাকার একটি বিয়েবাড়িতে যান। সে সময় একটি মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ এনে স্থানীয়রাসহ ওই ওয়ার্ডের ইউপি সদস্য সায়েম গাজী তাদের মাথা ন্যাড়া করে আলকাতরা লাগিয়ে দেন।

ভুক্তভোগী যুবকরা বলেন, ‘ওই মেয়েটির সঙ্গে আমাদের আগে থেকেই পরিচয় ছিল। তাই বিয়েবাড়িতে তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। সেটি দেখে মেয়েটির বড় ভাইসহ আরও কয়েকজন আমাদের ধরে ইউপি সদস্য সায়েম গাজীর কাছে নিয়ে যান। তারা আমাদের মারধর করে মাথার চুল কামিয়ে আলকাতরা লাগিয়ে দিয়েছেন। লোকলজ্জায় এখন আমাদের পালিয়ে থাকতে হচ্ছে।’ 

ওই মেয়ের বড় ভাই বলেন, ‘তারা মোবাইল ফোনে বিভিন্ন সময় আমার বোনকে বিরক্ত করতো। আমার বোন বিয়েবাড়িতে গেলে সেখানে বসে ওরা দুজন অনেক বিরক্ত করে। সে সময় বিষয়টি আমার বোন জানালে তাদের ধরে আমরা মেম্বারের কাছে নিয়ে যাই। পরে সালিশের মাধ্যমে সেলুন থেকে মেশিন দিয়ে তাদের ন্যাড়া করে সতর্ক করা হয়েছে। তবে আলকাতরা কে বা কারা লাগিয়েছে আমার জানা নেই।’

চরবিশ্বাস ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য আবু সায়েম বলেন, ‘এরকম কোনও সালিশ বৈঠক হয়নি। আমি কারও মাথা ন্যাড়া করিনি।’

এ বিষয়ে গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার বলেন, ‘বিষয়টি শুনেছি। এ ঘটনায় এখনও কোনও অভিযোগ পাইনি।  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের