সরানো হলো আগুনে পোড়া ট্রেন, রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজার প্রতিনিধি
১১ জুন ২০২২, ১৮:১১আপডেট : ১১ জুন ২০২২, ১৯:৩৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে পারাবত এক্সপ্রেস ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনার চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার বিকাল ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর তৌফিকুল আজিম।

শমসেরনগর স্টেশনের স্টেশন মাস্টার জালাল উদ্দিন বলেন, ‘বিকাল পৌনে ৫টার দিকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরানোর পর যোগাযোগ স্বাভাবিক হয়।’

ট্রাফিক ইন্সপেক্টর তৌফিকুল আজিম বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবীরকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।’

এর আগে দুপুর ১টায় শমসেরনগর বিমানবন্দরের কাছে ট্রেনের বগিতে আগুন লাগে। এরপর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করে। তারা একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও: পারাবত এক্সপ্রেসে আগুন: ক্ষতিগ্রস্ত বগি সরানোর পর চলবে ট্রেন

/এএম/এমএএ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী