পারাবত এক্সপ্রেসে আগুন: ক্ষতিগ্রস্ত বগি সরানোর পর চলবে ট্রেন

মৌলভীবাজার প্রতিনিধি
১১ জুন ২০২২, ১৬:২৩আপডেট : ১১ জুন ২০২২, ১৭:১৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে এখনও রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেললাইনের ওপর থেকে ক্ষতিগ্রস্ত বগিগুলো সরানোর পর ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

শনিবার (১১ জুন) বেলা পৌনে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুর পৌনে ১টায় ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাঝি ধোপাটিলা নামক এলাকায় সিলেটগামী পারাবত ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। আগুন নেভাতে প্রথমে স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রেনের পাওয়ার কারসহ তিনটি বগি পুড়ে গেছে। এর মধ্যে একটি এসি বগি রয়েছে।

আরও পড়ুন: ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। রেল লাইনের ওপর পাঁচটি বগি পড়ে আছে। এর মধ্যে তিনটি পুড়ে গেছে। খুলনা থেকে রিলিফ ট্রেন আসছে। লাইনের পর থেকে বগিগুলো সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ পাশা হারুন বলেন, ‘ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের পাওয়ার কার বগির ব্রেক থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী