কৃষককে হত্যার দায়ে ৩ আসামির যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
১২ জুন ২০২২, ২০:২২ আপডেট : ১২ জুন ২০২২, ২০:২২

রংপুরের বদরগঞ্জে কৃষক আশরাফুল ইসলাম হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার বিকালে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২-এর বিচারক তারিক হোসেন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৪ জুলাই রংপুরের বদরগঞ্জ উপজেলার সন্তোষপুর ডাড়ারপাড় গ্রামের শামসুর রহমানের ছেলে কৃষক আশরাফুল ইসলামকে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় শামসুর রহমান বাদী হয়ে নয় আসামির নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে তিন আসামি রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও নুর আলমকে দোষী সাব্যস্ত করে বিচারক যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি ছয় আসামিকে বেকসুর খালাস দেন আদালত। রায় ঘোষণার পর দণ্ডিত তিন আসামিকে পুলিশি পাহারায় আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী নয়নুর রহমান টফি জানান, বাদীপক্ষ মামলায় রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী আব্দুর রশীদ চৌধুরী জানান, তারা ন্যায়বিচার পাননি। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

/এমএএ/
সম্পর্কিত
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর কর্তৃপক্ষের মামলা
রায় পাওয়ার পর জমি দখল, এরপরই সংঘর্ষে প্রাণ গেলো হুরমুজের
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম