ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
১৬ জুন ২০২২, ১৩:৫৬আপডেট : ১৬ জুন ২০২২, ১৪:০০

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চারটি লেন পৌনে এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ওই সড়ক অবরোধ করেন তারা।

মহাসড়ক থেকে কলেজ পর্যন্ত নির্মাণাধীন সড়কের নির্মাণকাজে বাধা দেওয়ার প্রতিবাদে পাঁচ শতাধিক শিক্ষার্থী মহাসড়কে আসবাবপত্র ফেলে এ অবরোধ সৃষ্টি করেন। এলাকাবাসী ও  শিক্ষার্থীদের একটি অংশ মানববন্ধন করে এতে অংশগ্রহণ করেন।

কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আদনান, মামুন এবং আফসানাসহ অন্য শিক্ষার্থীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে কলেজ পর্যন্ত প্রায় ৩০০ মিটার সড়কের সংস্কারকাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে গত এক সপ্তাহ আগে থেকে শুরু হয়।

শিক্ষার্থী এবং এলাকাবাসী জানান, ২০০৩ সাল থেকে কলেজ প্রতিষ্ঠার পর এ রাস্তাটি কলেজের একমাত্র এবং প্রধান সড়ক। গত সোমবার থেকে স্থানীয় বন বিভাগ রাস্তাটি সংস্কার করার কাজে বাধা দেয়।

বেলা পৌনে ১২টার দিকে গাজীপুরের জেলা প্রশাসক বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

জেলা প্রশাসক বলেন, ‘বন বিভাগের সঙ্গে নির্মাণাধীন রাস্তাটির সমস্যা রয়েছে। বিষয়টি সমাধানের জন্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের এ প্রতিশ্রুতি দেওয়া হলে তারা অবরোধ তুলে নিয়েছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান