পদ্মায় জেলের জালে ১৬ কেজির পাঙাশ

রাজবাড়ী প্রতিনিধি
১৮ জুন ২০২২, ১৯:০০আপডেট : ১৮ জুন ২০২২, ১৯:০০

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ১৬ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। শনিবার (১৮ জুন) দুপুরে জেলে গোপাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘শনিবার দুপুরে ৬নং ফেরিঘাট এলাকায় জেলে গোপাল হালদারের জালে পাঙাশ মাছটি ধরা পড়ে। তিনি মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের কেসমত মোল্লার মৎস্য আড়তে ১২শ’ ৫০ টাকা কেজি দরে মোট ২০ হাজার টাকায় বিক্রি করেন। পরে কেসমত মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৩শ’ টাকা কেজি দরে মোট ২০ হাজার ৮শ’ টাকায় বিক্রি করেন।’

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ জানান, বর্তমানে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এখন মাঝে-মধ্যেই বড় বড় মাছ পাওয়া যাবে। পদ্মার বড় মাছের খুবই চাহিদা থাকে। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা ব্যাড় জালে ধরা পড়ে।

/এমএএ/
সম্পর্কিত
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম