বগুড়ায় যমুনার পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপরে

বগুড়া প্রতিনিধি
১৮ জুন ২০২২, ২৩:২০আপডেট : ১৮ জুন ২০২২, ২৩:২০

বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বগুড়ার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে প্রবাহিত যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে চরাঞ্চলের বাড়িঘর ও ফসলি জমিতে পানি প্রবেশ করছে।

শনিবার দুপুরে সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে পানি ৪২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পাশের সোনাতলা ও ধুনট উপজেলার চিত্রও একই।

গত দুই দিন ধরে পানি বৃদ্ধি পাওয়ায় সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, বোহাইল, কাজলা, চন্দনবাইশা, সারিয়াকান্দি সদর, হাটশেরপুর, কুতুবপুর ও কামালপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় ধান, মাশকলাই, মরিচ, ভুট্টাসহ বিভিন্ন ফসলি জমিতে পানি প্রবেশ করেছে।

অপরদিকে, সারিয়াকান্দিতে বাঙালি নদীর পানি বাড়ায় চর গোদাগাড়ী, নিজবরুরবাড়ি গ্রামের নদীতীরে ভাঙন দেখা দিয়েছে। ওইসব এলাকায় রাস্তা ভেঙে পাশের বিলে বন্যার পানি ঢোকার উপক্রম হয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, যমুনা নদীতে আরও দু-তিন দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
ছাদভর্তি ফল-সবজি, উৎসাহিত হচ্ছেন অন্যরা
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী