বন্যায় নদীভাঙন, ঝুঁকিপূর্ণ ঘরের দেয়ালচাপায় শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ জুন ২০২২, ১৩:১৬আপডেট : ২১ জুন ২০২২, ১৪:৫০

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের পানির স্রোতে সৃষ্ট ভাঙনে ঝুঁকিতে থাকা আবাসন প্রকল্পের ঘরের দেয়াল ভাঙতে গিয়ে ইটচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও এক শিশু। মঙ্গলবার (২১ জুন) বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবলু মিয়া জানান, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরের চর আবাদন প্রকল্পে সোমবার এ ঘটনা ঘটে।

মৃত শিশু আবাসনের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে মাহাবুল (১০)। ইটের আঘাতে আহত হয়েছে একই আবাসনের আয়নাল হকের ছেলে আলমগীর (১৪)। তার পায়ের হাড় ভেঙে গেছে বলে জানা গেছে।

আরও পড়ুন: ‘এইহানে থাকলে নদীতে ভাইসা যাইতে হইবো’

স্থানীয় সূত্র জানায়, ঢলে সৃষ্ট বন্যায় ব্রহ্মপুত্র নদের পানির বৃদ্ধির ফলে ফকিরের চর আবাসনের উত্তর অংশে তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙন প্রতিরোধে কোনও ব্যবস্থা না নেওয়ায় ওই আবাসনের অনেকে ঘরের টিন ও দেয়াল ভেঙে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যাচ্ছেন। সোমবার একটি ঘর ভাঙার সময় শিশু মাহাবুল দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। মঙ্গলবার সকালে স্থানীয়ভাবে তাকে দাফন করা হয়েছে বলে জানা গেছে। অপর একটি ঘর ভাঙার সময় দেয়ালের ইট ছিটকে শিশু আলমগীরের পায়ে লাগে। এতে শিশুটির পা ভেঙে যায় বলে জানিয়েছেন ওই আবাসনের বাসিন্দা ও বেগমগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য আবু বক্কর খান।

ইউপি সদস্য আবু বক্কর খান বলেন, ‘এইহানে আর থাকতে পারবো না। নদীর অবস্থা খুব খারাপ। যে ভাঙন শুরু হইছে তাতে আবাসনের উত্তর অংশ অল্পদিনের মধ্যে চইলা যাইবো (বিলীন হবে)। দক্ষিণ অংশও থাকবো না। মানুষ খুব আতঙ্কে আছে। কেউ কেউ আবাসনের ঘর ভাইঙ্গা নিয়া আবাসন ছাইড়া যাইতাছে। অনেকের যাওয়ার জায়গাও নাই।’ বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান এই ইউপি সদস্য।

চেয়ারম্যান বাবলু মিয়া বলেন, ‘বিষয়টি আমি গত রাতে (সোমবার) জানতে পেরেছি।  ওই শিশুর মৃত্যু নিয়ে কোনও পক্ষের অভিযোগ পাইনি।’

 

/এমএএ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান