রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষ, গেটম্যান গ্রেফতার

মীরসরাই প্রতিনিধি
২৩ জুন ২০২২, ১৬:২৭আপডেট : ২৩ জুন ২০২২, ১৬:২৭

দায়িত্ব অবহেলার অভিযোগে গ্রেফতার হয়েছেন চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট রেল ক্রসিংয়ের গেটম্যান মো. আনোয়ার হোসেন (৪০)। সীতাকুণ্ডু রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম জানান, বুধবার (২২ জুন) রাত ৯টার দিকে চট্টগ্রাম শহরের খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আনোয়ার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার হরকালকারচর এলাকার শহিদুল হকের পুত্র।

জানা গেছে, মঙ্গলবার (২২ জুন) রাত দেড়টায় মীরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিংয়ে ঢাকামুখী লেনে তূর্ণা নিশিথা এক্সপ্রেস এবং বারইয়ারহাটমুখী বালুভর্তি ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রাকের চালকের সহকারী মোরসালিন (১৯) নিহত ও চালক শামসুল আলম (৪০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান আনোয়ার তখন ঘুমিয়ে ছিলেন। মূলত তার দায়িত্বে অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার চট্টগ্রাম রেলওয়ে থানায় এটিএসআই আলী নূর রহমান বাদী হয়ে গেটম্যান আনোয়ারকে একমাত্র আসামি করে মামলা (নং-২) দায়ের করেন।

সীতাকুণ্ডু জিআরপি ফাঁড়ির ইনচার্জ বলেন, ‘গেটম্যান আনোয়ারের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

আরও খবর: মীরসরাইয়ে ট্রেন-ট্রাকের সংঘর্ষ, নিহত ১

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের